চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্ঘটনায় কবলিত হওয়ার পর উদ্ধারকাজ শেষে আবারো চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। পরে ট্রেনটির উদ্ধার কাজ শেষে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. খলিলুর রহমান জানান, উদ্ধারকাজ শেষে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটেনি। কেননা, ওই পথে বেলা একটার আগে আর কোনো ট্রেন ছিল না।
আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহুর্তে সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙ্গে গিয়ে শেষের দিকে মালবাহী বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed