সিলেট জেলা আ’লীগের সম্মেলন নভেম্বরে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগেই তৃণমূলকে সংগঠিত করতে কাজ শুরু করেছে দলটি। এর অংশ হিসেবে বুধবার সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি জানিয়েছেন, ‘আগামী নভেম্বরের শেষ দিকেই সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য জেলার যে সকল ইউনিয়নে কমিটি নেই সেগুলো করতে হবে; একই সাথে এ সময়ের মধ্যে উপজেলাগুলোতেও সম্মেলন আয়োজন করতে হবে।’
দুপুরে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২০১৫ সালে সিলেটে এসে শুনে গিয়েছিলাম যে কয়টি কমিটি আছে ২০১৯ সালেও এসে শুনি এগুলোই আছে। নতুন করে কোন ইউনিটের কমিটি করা হয়নি। এটা অবশ্যই ব্যর্থতার পরিচয়। দায়িত্বশীলদের উচিত ছিল এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা।
হানিফ আরও বলেন, সিলেটে যে কয়বার সভা করতে আসি, শুনি আপনরা ঐক্যবদ্ধ হবেন। কিন্তু আজও আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমদ এমপি।
Related News
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More
৮ মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার গঠনের মাত্র আট মাসের মাথায় বিএনপি সরকারের তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন।Read More



Comments are Closed