কানাইঘাটে নৌকা ডুবে প্রবাসীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে মাছ ধরতে গিয়ে সুরমা নদীতে নৌকা ডুবে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকালে নদীতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
নিহতের নাম হাবিবুর রহমান (৩২)। তিনি উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের দর্জিমাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে সুরমা নদীতে হাবিবসহ চারজন নৌকা দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ নৌকা উল্টে গিয়ে তারা পানিতে ডুবে যান। চারজনের মধ্যে তিনজন সাতার কেটে তীরে উঠতে পারলেও হাবিব নিখোঁজ হন।
নিখোঁজের কিছুক্ষণ পর স্থানীয় লোকজন হাবিবের লাশ উদ্ধার করেন।
কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা সুরমা নদীতে ডুবে প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed