চীনে মেয়রের বাসায় সোনা ও টাকার পাহাড়!
আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীতে অতি মূল্যবান ধাতু হিসেবে পরিচিত সোনার কদর সেই প্রাচীনকাল থেকেই। কিন্তু সেই সোনা যদি হয় গোলার ধানের মতো- তবে তো কথাই নেই। গোলা না হলেও এবার ঘর ভর্তি সোনা পাওয়া গেছে এক মেয়রের বাসায়।
চীনের সাবেক এক মেয়রের বাসায় ১৩ টন সোনার সন্ধান মিলেছে। এখানেই শেষ নয়, ওই বাসায় অভিযান চালিয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ লাখ কোটি টাকা পেয়েছে পুলিশ।
চীনের জাতীয় তত্ত্বাবধান কমিশন (এনএসসি) দুর্নীতির অভিযোগে সাবেক ওই মেয়রের বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করেছে বলে দ্য নিউজ ইন্টারন্যাশনাল’র এক প্রতিবেদনে উঠে এসেছে।
ওই প্রতিবেদনে বিস্তারিত ঘটনা তুলে ধরে বলা হয়, চীনের হাইনানের ডানজু প্রদেশের সাবেক মেয়র জাং কিউয়ের বাসায় অভিযান চালিয়ে ১৩ টন সোনা ও বিলিয়ন বিলিয়ন ডলার, ইউয়ান ও ইউরো পেয়েছে পুলিশ।
অভিযুক্ত সাবেক ওই মেয়রের মালিকানায় থাকা বেশ কয়েকটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং দায়িত্ব গ্রহণের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে চীন। ইতোমধ্যে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দেশটির অন্তত ২৫৪ জন সিনিয়র কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।
Related News
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More
২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পূর্বাভাস
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতিতে ‘চীনা নস্ট্রাডামুস’ হিসেবে পরিচিতি পাওয়া প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষকRead More



Comments are Closed