Main Menu

যাত্রী নিয়ে চাঁদে ও মঙ্গলে যাবে রকেট

Manual1 Ad Code

প্রযুক্তি ডেস্ক: চাঁদ ও মঙ্গল গ্রহ নিয়ে আমাদের গবেষণা শেষ নেই। বিভিন্ন দেশের গবেষণা প্রতিষ্ঠান চাঁদ ও মঙ্গল নিয়ে মানুষদের নতুন নতুন তথ্য ও সংবাদ দিচ্ছে। এবার চাঁদ ও মঙ্গল নিয়ে চমকপ্রদ সংবাদই দিলেন মহাকাশযান নির্মাতা কোম্পানি স্পেস এক্স।

মহাকাশ ভ্রমণ এই সংস্থার সিইও ইলন মাস্ক একটি রকেটের প্রোটোটাইপ (ডামি) উন্মোচন করেছেন। টেক্সাসের বোকা চিকা সমুদ্র সৈকতে রকেটটি উন্মোচন করেছেন। চাঁদ ও মঙ্গলে মানুষের ভ্রমণের ব্যব্স্থা করবে।

ইলন মাস্ক জানান, স্টেইনলেস স্টিলের তৈরি রকেটটির নাম এমকে১ স্টারশিপ। এটি একসঙ্গে ১০০ মানুষকে নিয়ে চাঁদ ও মঙ্গল গ্রহে যেতে পারবে। আগামী ছয় মাসের মধ্যেই কক্ষপথের উদ্দেশে যাত্রা করবে স্টারশিপ।

Manual8 Ad Code

এটি ৬৫ হাজার ফিট উঁচুতে উড়তে পরবে। টেক অফের এক বা দুই মাস পর পৃথিবীতে ফিরে আসবে। স্টারশিপটি ৫০ মিটার উঁচু। এর নিচে আছে অত্যাধুনিক তিনটি র‍্যাপ্টর ইঞ্জিন। তবে মহাকাশে যাত্রা করার সময় এতে থাকবে ছয়টি র‍্যাপ্টর। উপরে আর নিচে থাকবে চারটি পাখা।

Manual2 Ad Code

স্টারশিপটি নিয়ে আরও বড় পরিকল্পনা ছিল দক্ষিণ আফ্রিকান এই বিনিয়োগকারী, প্রকৌশলী ও আবিষ্কারকের। তিনি জানান, কার্বন ফাইবার দিয়ে স্টারশিপটির বডি তৈরির পরিকল্পনা ছিলো তার। কিন্তু এতে খরচ অনেক বেড়ে যেতো। প্রতি টন কার্বন ফাইবারের দাম পড়তো ১ লাখ ৩০ হাজার ডলার। তাই এর বদলে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়। প্রতি টন স্টিলের জন্য তাদের খরচ হয়েছে আড়াই হাজার ডলার। স্টারশিপটিতে তাপ নিরোধী গ্লাস টাইলসও বসানো হয়েছে। ফলে কঠিন পরিবেশেও স্টারশিপটির কোনো ক্ষতি হবে না।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সুপার হেভি বুস্টার নামেরও একটি রকেট সম্পর্কে ধারণা দেন ইলন মাস্ক। দ্রুতগতির এই রকেটের ওজন হবে ৩ হাজার ৩৩০ টন।

এটি ৩৭টি পর্যন্ত র‍্যাপ্টর ইঞ্জিন সর্মথন করবে। সাধারণত একটি রকেটের জন্য ২৪ থেকে ৩১টি র‍্যাপ্টের ইঞ্জিনই যথেষ্ট। কিন্তু হঠাৎ করে কোনো ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিলে ব্যাকআপ হিসেবে বাকি র‍্যাপ্টরগুলো কাজ করবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code