Main Menu

গোয়াইন নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোয়াইনঘাট লঞ্চঘাটের অদূরে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

Manual6 Ad Code

নিহত মো. আব্দুল হক উপজেলার ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের পুর্নানগর উত্তর বল্লাগ্রামের প্রয়াত কুদরত উল্লাহর ছেলে।

Manual2 Ad Code

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সে নৌকাযোগে মাছ ধরার সময় গোয়াইন নদীর বল্লা ঢর এলাকা থেকে নিখোঁজ হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠার খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠিয়ে সাথে সাথে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে বলে ওসি জানান।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code