Main Menu

কমলগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে এক চা শ্রমিক খুন হয়েছেন। তার নাম জাহিদ হাসান (২৩)। তিনি মাধবপুর ইউনিয়নের রমজান আলীর ছেলে ।পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।

রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ন্যাশনাল টি কোম্পানীর মাধবপুর চা বাগানের ফাঁড়ি বাগান পদ্মছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া বাগানের ৪নং সেকশনের চা শ্রমিক জাহিদ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পূর্ব হতে ওঁৎপেতে থাকা আপন মুন্ডা ওরফে দীপন ও আবু রবিদাস জাহিদের উপর দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা জাহিদ হাসানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশটির প্রাথমিক সুরতহাল করে।

Manual7 Ad Code

এ হত্যাকন্ডের ঘটনায় স্থানীয় জনতার সহযোগিতায় মাধবপুরের লঙ্গুরপার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে পদ্মছড়া চা বাগানের আনন্দ মুন্ডার ছেলে আপন মুন্ডা ওরফে দীপন ও জগরু রবিদাসের ছেলে আবু রবিদাসকে আটক করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, একটি সাওতাল মেয়েকে নিয়ে জাহিদের সাথে আপন মুন্ডার বিরোধ চলছিল। এ বিরোধে পরিকল্পিতভাবে এক সাথে গরু নিয়ে যাবার পথে এক সহযোগী মিলে জাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপন মুন্ডার বড় ভাই স্বপন মুন্ডাও নিজের স্ত্রীকে হত্যা করে এখন মৌলভীবাজার কারাগারে রয়েছে বলে এলাকা বাসী জানান।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code