সিলেটে দেড় লাখ টাকার জাল নোটসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে জাল নোটসহ জমির মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে ইউনিক বাস কাউন্টার থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে এক লক্ষ পয়তাল্লিশ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। আটক জমির সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লামাগ্রামে আব্দুল বারেকের ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেন। ধৃত জমির মিয়ার বিরুদ্ধে জালনোট পাওয়ার অভিযোগ পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
« কবুতর পালনের আধুনিক পদ্ধতি (Previous News)
(Next News) বাহুবলে ইউনিক পরিবহনের বাস উল্টে আহত ৩০ »
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed