Main Menu

ওসমানীনগরে ভুয়া এএসপি আটক

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে থানার রাউতখাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কামাল মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আবু বকর শাকিল ওরফে নাজমুল শাকিল চাঁদপুর সদর উপজেলার আমজদ আলী (দাসপাড়া) এলাকার আবুল হোসাইন ঢালীর ছেলে।

রোববার সিলেটের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৩৭তম (বিসিএস) এ উত্তীর্ণ পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা হতে ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে এখানে এসেছে। পরবর্তীতে কথাবার্তার এক পর্যায়ে তার প্রদানকৃত বক্তব্যে অসঙ্গতি পরিলক্ষিত হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। ধারাবাহিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে পুলিশ কর্মকর্তা নয় মর্মে স্বীকার করে।

Manual5 Ad Code

আটক নাজমুলের কাছ থেকে বাংলাদেশ পুলিশের লোগো সম্বলিত একটি ওয়ালেট, ১ জোড়া স্বর্ণের কানের দোল, ১ জোড়া হাতের বালা, নগদ টাকা, বিভিন্ন মোবাইল কোম্পানীর ৪টি সংযোগ, প্রতারণারকাজে ব্যবহৃত মোবাইল, ১টি ৮জিবি মেমোরীকার্ড, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

তিনি আরও জানান, সে ব্যবহৃত মোবাইল এর ফেইসবুক একাউন্টে বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ছবি তুলে পোস্ট করে। সাধারন মানুষের মাঝে বিশ্বাস স্থাপনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ প্রতারণামূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে এসআই সুজিত চক্রবর্তীর দাখিলকৃত এজাহারের প্রেক্ষিতে ওসমানীনগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code