Main Menu

মোহনগঞ্জে পুষ্টি ও রান্না মেলা অনুষ্ঠিত

Manual4 Ad Code

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তিন ইউনিয়নে- তেঁতুলিয়া, মাগান-সিয়ারধা ও গাগলাজুরের আট হাজার চারশত জন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে স্থায়ীত্বশীল পুষ্টির যোগান, আয় ত্বরান্বিতকরনসহ বাংলাদেশের প্রজনন সক্ষম নারী ও শিশু জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রজেক্ট-এর আওতায় “পুষ্টি ও রান্না মেলা” অনুষ্ঠিত হয়েছে।

ফ্রেন্ডস ইন ভিলেজ দেভেলোপমেন্ট বাংলাদেশ (এফআই ভিডিবি)-এর আয়োজনে ও জার্মান কো-অপারেশন ওয়েন্টহাঙ্গারহিলফি’র আর্থিক সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

আজ রবিবার সকালে মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ন‚র মোঃ শামসুল আলম, ঢাকা বারটান-এর উর্ধ্বতন প্রশিক্ষক ড. রাজু আহমেদ, ওয়েন্টহাঙ্গারহিলফি বাংলাদেশশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মামুনুর রশিদ ও মোহনগঞ্জ এফআইভিডিবি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ ইব্রাহীম কাদির।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code