কুলাউড়ায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া থেকে ৯০০ পিস ইয়াবাসহ বিশ্বজিৎ মালাকার (২৫) নামের এক ভারতীয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার মনোহরপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করে।
আটককৃত বিশ্বজিৎ ত্রিপুরা উনকুটি জেলার ইরানী থানাধীন কালিপুর গ্রামের মৃত দয়াময় মালাকারের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed