সিলেটে শিক্ষক ফোরামের অবস্থান কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন বাতিল করে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ও কলেজ শিক্ষক পরিষদ, সিলেটের উদ্যোগে বিভাগীয় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সুনামগঞ্জ উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোদাচ্ছির আলমের সভাপতিত্বে উক্ত অবস্থান কমসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ।
জেলার সাংগঠনিক সম্পাদক এম এ মতিন, আব্দুল বাছিত, সাজু সরকার ও আইন বিষয়ক সম্পাদক কাওসার উদ্দিনের যৌথ পরিচালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলার সমন্বয়ক ও অবস্থান কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জ্যোতিষ মজুমদার।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. রফিকুর ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান দুলাল, কেন্দ্রীয় যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম সাদেক, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও কেন্দ্রীয় সহ সভাপতি বিপ্লব কান্তি দাস, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি সাজিদ মিয়া, মো. জালাল উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ শওকতুজ্জামান, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, যুগ্ম প্রচার সম্পাদক আব্দুল মান্নান ভুঁইয়া, কেন্দ্রীয় সদস্য কালীপদ দাস, সুচিত্রা চৌধুরী।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা সভাপতি রাশেদা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির আহমদ, সিলেট মহানগর শাখার সভাপতি বাহার উদ্দিন আকন্দ, সিলেট জেলা সহ সভাপতি মুয়ীনুল ইসলাম প্রমুখ।
বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের বেতন থেকে অবসর ও কল্যাণ বোর্ডের নামে মোট ১০% বেতন কর্তন বাতিল করে পেনশন প্রদানের দাবি জানান। এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বদলি, উচ্চতর স্কেল ও পদোন্নতি প্রদানের দাবি জানান। তারা শিক্ষাব্যবস্থায় সকল বৈষম্য দূর করে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জোর দাবি জানান।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed