Main Menu

সিসিক মেয়র আরিফুল হককে হত্যার হুমকি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তার আশংকায় এসএমপির কোতোয়ালি থানায় মেয়য়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। (জিডি নম্বর ২১৯০)

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মেয়র আরিফুল হক চৌধুরীর শনিবার সকাল ১০টার দিকে মোবাইলে (নং ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১) দুটি নম্বর থেকে কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে তিনি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়র আরিফের জনসংযোগ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed