বগুড়ায় ২ মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার ধুনটে দুই মোটরবাইকেলের সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ফ্লাক্সিলোড ব্যবসায়ী আলম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ধুনট উপজেলার ধুনট-চিকাশী সড়কের পূর্ব গুয়াডহরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গুরুত্বর আহত অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে দুই জন সেখানে মারা যান।
নিহতরা হলেন- ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া গ্রামের মৃত খোকা সরকারের ছেলে সার ব্যবসায়ী রায়হান সরকার (৩৫) ও গোসাইবাড়ি গ্রামের মৃত মো. মঞ্জুর ছেলে গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মাহী (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রায়হান সরকার ও আলম পিকনিকের মাংস কেনার জন্য বাড়ি থেকে মোটরবাইকে গোসাইবাড়ি বাজার যাচ্ছিলেন। তারা বেলা ১০টার দিকে ধুনট-চিকাশী সড়কের পূর্ব গুয়াডহরী গ্রামে ঈদগাহ মাঠের কাছে পৌঁছেন। এ সময় নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ধুনটগামী মাহীর মোটরবাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান, মাহী ও আলম আহন হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুরের দিকে রায়হান ও মাহী মারা যান।
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আহত একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
Related News
নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ১৪
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহতRead More
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More



Comments are Closed