দক্ষিণ সুরমা থেকে ৫ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিববাড়ি বাজার থেকে তাদের আটক করে।
আটক জুয়াড়িরা হলো- দক্ষিণ সুরমার জৈনপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মালিক মিয়া (৪৭), একই গ্রামের মৃত আইয়ুব আলী ওরফে গেদু মিয়ার ছেলে মো. ছালেক মিয়া (৪৫), মো. টাকুর মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪২), মৃত আকবর আলীর ছেলে মো. গফুর মিয়া (৪৯) ও মোগলাবাজার থানাধীন কিষানপুর গ্রামের মৃত মতি ঘোষের ছেলে রিন্টু ঘোষ (৩৮)।
আটক জুয়াড়িদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed