Main Menu

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে এনা পরিবহনের বাস

Manual1 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা: ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার সকালে বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের রতুলী গেটঘর নামক স্থানে এ দুর্ঘনাটি ঘটে।

Manual2 Ad Code

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, রাস্তার পশের একটি গাছের সাথে ধাক্কা লেগে বাসটি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। গাড়িটির হেলপার সামান্য আহত হয়েছে।

Manual4 Ad Code

স্থানীয়দের অভিযোগ, এনা পরিবহনের চালকদের অদক্ষতা আর বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এ সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এনা পরিবহনের বাস দেখলে সবাই এখন ভয় পায়। এ এলাকায় এনা পরিবহন একটি আতঙ্কের নাম হয়ে উঠেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code