Main Menu

সৌদেতে প্রথমবারের মতো টুরিস্ট ভিসা চালু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি পর্যটকদের জন্য প্রথমবারের মতো সৌদি আরবের দরজা খুলছে। তেলভিত্তিক অর্থনীতি থেকে নির্ভরতা কমাতে এমন উদ্যোগ নিল মধ্যপ্রাচ্যের এই দেশটি।

বিবিসি জানায়, পর্যটকদের জন্য আজ শুক্রবার থেকে ৪৯টি দেশের ভিসা ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি আরব। নারী পর্যটকদের সুবিধার্থে পোশাকের কড়াকড়িতেও শিথিলতা আনা হচ্ছে।

Manual2 Ad Code

পর্যটনমন্ত্রী আহমদ আল-খাতিব এমন সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন।

এত দিন হজ, ব্যবসা এবং প্রবাসী কর্মজীবীদের জন্য সৌদি আরবের ভিসা সীমাবদ্ধ ছিল। এখন থেকে সেখানে যুক্ত হচ্ছে পর্যটন ভিসাও।

Manual4 Ad Code

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এর মধ্য দিয়ে পর্যটনখাতে দেশি বিদেশি বিপুল বিনিয়োগ ঘটবে। ২০৩০ সালের মধ্যে পর্যটন খাত দেশীয় উৎপাদনকে ৩ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত হবে।

Manual1 Ad Code

আল খাতিব বলেন, “দর্শনার্থীরা অবাক হয়ে যাবেন, আমরাও আমাদের ভান্ডারগুলো তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, ইউনেসকো ঘোষিত পাঁচটি বিশ্ব ঐতিহ্য, প্রাণবন্ত এক স্থানীয় সংস্কৃতি, শ্বাসরুদ্ধকর প্রকৃতি।”

Manual8 Ad Code

তবে অমুসলিমেরা এখনো পবিত্র নগরী মক্কা-মদিনায় ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া মদ্যপানের নিষেধাজ্ঞাও মেনে চলতে হবে পর্যটকদের।

তবে নারী পর্যটকদের স্থানীয়দের মতো বোরকা বা আবায়া পরতে হবে না কিন্তু পোশাকে শালীনতা বজায় রাখতে হবে বলে সৌদি কর্তৃপক্ষ জানায়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code