এবার হেলমেট ছাড়া মিলবেনা পেট্রোল!
বৈশাখী নিউজ ডেস্ক: ঘন ঘন দূর্ঘটনা এড়াতে নানা কড়াকড়িতেও কাজ না হওয়াতে এবার ভিন্ন ও ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
এ উদ্যোগের নাম ‘নো হেলমেট, নো পেট্রোল’। অর্থাৎ এবার হেলমেট ছাড়া কোন মোটরসাইকেল আরোহী আর পেট্রোল কিনতে পারবেন না। ইতোমধ্যে নতুন এ উদ্যোগ নিয়ে ট্রাফিক বিভাগের সাথে পেট্রোল পাম্প মালিক সমিতিও একমত পোষণ করেছেন।
‘নো হেলমেট, নো পেট্রোল’ উদ্যোগটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।
তিনি বলেন, দিন দিন মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। তার একমাত্র কারণ হলো বেপরোয়াভাবে চালানো ও হেলমেট ব্যবহার না করা। তাই বেপরোয়া মোটরসাইকেল ও হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বেশ কিছুদিন থেকেই অভিযান চলছে। বর্তমানে কেউ যাতে কোনো অবস্থায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারে সেজন্য ‘নো হেলমেট, নো পেট্রোল’ ঘোষণা দেয়া হয়েছে। ইতোমধ্যে পাম্প মালিক সমিতিও এ সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন।
এদিকে দীর্ঘদিন থেকে হেলমেট ব্যবহারে বাধ্যবাধকতা থাকলেও সেদিকে লক্ষ্য ছিলো না মোটরসাইকেল আরোহীদের। বিশেষ করে হেলমেট ব্যবহারে অনীহা ছিল তরুণদের মাঝেই বেশি। তাই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার ভয় থাকলেও অবহেলায় আর অসচেতনতায় হেলমেট ব্যবহার না করলেও এখন বাধ্য হয়েই ব্যবহার করতে হবে। এমনটা ধারণা সংশ্লিষ্টদের।
নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোটরসাইকেল আরোহী নাহিয়ান খান বলেন, আগে ইচ্ছা করেই হেলমেট ব্যবহার করতাম না। গরম লাগত। তাছাড়া মাথায় নিয়ে ঘুরতে ভালো লাগত না। কিন্তু এখন এ উদ্যোগ বাস্তবায়ন হলে বাধ্য হয়েই ব্যবহার করতে হবে।
এদিকে সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মস্তফা কামাল বলেন, ২৫ সেপ্টেম্বর ট্রাফিক বিভাগ আমাদের সাথে এ বিষয়ে সভা করে সহযোগিতা চেয়েছেন। সভায় আমরাও একমত পোষণ করেছি। আমরাও চাই এই কর্মসূচি চালু হোক। এখন ট্রাফিক বিভাগ অফিসিয়ালভাবে একটি চিঠি দিলেই আমরা তা কার্যকর করবো। আমরা হেলমেট ছাড়া কাউকে পেট্রোল দিব না।’
Related News
৩০ অক্টোবর ঢাকায় সমাবেশ সফলে সিলেটে মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ৩০Read More
সিলেটে দুই ফুডকার্টকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, অনুমোদনহীন সস ও মসলা ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগেRead More



Comments are Closed