গাজীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুর মহানগরীর ৪১নং ওয়ার্ডের পুবাইলে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন, ওই এলাকার মৃত তারা মিয়ার ছেলে আবুল কালাম (৩৯) ও তার স্ত্রী পুতুল (২৫)। তাদের দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে পুবাইলের বসুগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, আবুল কালাম ও তার স্ত্রী পুতুল একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের ঘরে প্রবেশ করে দু’জনকে কুপিয়ে হত্যা করে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অননুমোদিত এজেন্ট বা দালালের মাধ্যমে ভিসা প্রক্রিয়ায় জড়িত নাRead More
সিএনজি অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩Read More



Comments are Closed