কক্সবাজারে একই পরিবারের ৪ জনকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় শিশুসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্না গ্রামে দুবাই প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়ি থেকে ওই চার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রোকেন বড়ুয়ার মা সখি বড়ুয়া (৬৪), রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৬), ছেলে রবিন বড়ুয়া (৬) ও সনি বড়ুয়া (৭)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপারসহ তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। পরে বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয়রা জানান, প্রয়াত প্রবীণ বড়ুয়ার ছেলে রোকেন বড়ুয়া। সকালে রোকেনের বাড়ির কক্ষে গলা কাটা অবস্থায় তার মা সখি বড়ুয়ার মৃতদেহ দেখতে পাওয়া যায়। এরপর বাড়ির ভেতরে অন্য একটি কক্ষে রোকেনের স্ত্রী মিলা বড়ুয়া ও ছেলে শিশু রবিন বড়ুয়া ও সনি বড়ুয়া গলা কাটা মৃতদেহ মেঝেতে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোক্তার আহমদ বলেন, একই পরিবারের শিশুসহ চারজনকে গলা কেটে কে কারা হত্যা করেছে। ধারণা করা হচ্ছে- বাড়ির সিঁড়ি ঘর দিয়ে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
Related News
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More
বাবার বাড়ি থেকে নাশতা কম দেওয়ায় মারধরে গৃহবধূর মৃত্যু, শাশুড়ি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নির্যাতনের পর মারাRead More



Comments are Closed