মহি উদ্দিন শীরুর ১০ম মৃত্যুবার্ষিকী বুধবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ মহি উদ্দিন শীরুর ১০ম মৃত্যু বার্ষিকী বুধবার (২৫ সেপ্টেম্বর)।
এ উপলক্ষে বুধবার বিকাল সাড়ে ৩ টায় সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে ক্লাবের সকল সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থ।
এছাড়া মহি উদ্দিন শীরু পরিষদ বাদ যোহর দরগাহ মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেছে, বাদ মাগরিব ধোপাদিঘীরপারস্থ মরহুমের বাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। উভয় দোয়া মাহফিলে সিলেট জেলা প্রেসক্লাবের সকল সদস্যকে মহি উদ্দিন শীরু পরিষদ ও পরিবারের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed