Main Menu

সিলেট-তামাবিল মহাসড়ক নিয়ে প্রতিবাদ সভা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়ক বাস্তবায়ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম আর স্বেচ্ছাচারমূলক কর্মকান্ডের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে সিলেট শহরতলীর পীরেরবাজারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় সিলেট-তামাবিল মহাসড়ক সংলগ্ন এলাকার বাসিন্দা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় তারা সিলেট-তামাবিল মহাসড়ক বাস্তবায়নের নামে এর সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা আর অনিয়মের বিষয় তুলে ধরেন।

তারা বলেন, মহাসড়ক বাস্তবায়নের নামে শুধুমাত্র সড়কের এক পাশের জমির মাপ নেয়া হচ্ছে। অযৌক্তিকভাবে রাস্তার এক পাশের জমির মাপ নেয়া হলে অনেকের বাসা-বাড়ি এমনকি অনেক ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে যাবে। এই এলাকার অনেক ঐতিহ্য নষ্ট হওয়ার পাশাপাশি স্থাপনার অস্তিত্ব থাকবে না। বক্তারা, জনস্বার্থে এসব সম্পত্তি রক্ষায় মহাসড়ক বাস্তবায়নে সঠিকভাবে প্রকল্পের কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

পীরেরবাজার আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের পাশে আয়োজিত সভায় তরুণ আইনজীবী নাদিম রহমানের সঞ্চালনায় গণ্যমান্য ব্যক্তিদের মাঝে এসময় উপস্থিত ছিলেন কাজী মামুনুর রশীদ, মনজুর আহমদ চৌধুরী, আব্দুল হামিদ, মকসুদ আলম, ডা. জিয়াউল ইসলাম, কাওছার আহমদ, কয়েছ আহমদ, আব্দুল ওদুদ মজুমদার, সমুজ আলী, মাসুক মিয়া, স্বপন আহমদ প্রমুখ।

মহাসড়ক বাস্তবায়ন প্রকল্পে অনিয়ম প্রতিরোধে সভায় বৃহত্তরভাবে আন্দোলন ও কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

Share





Related News

Comments are Closed