পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্পে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ শতাধিক লোক আহত আহত হয়েছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে বাড়িঘরসহ বিভিন্ন ভবন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ভয়াবহ এ কম্পন অনুভূত হয়।
পাকিস্তানের সংবাদ দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখুতন-খাওয়া অঞ্চলেও ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের স্থায়িত্ব আট থেকে ১০ সেকেন্ড হলেও প্রচণ্ডভাবে আঘাত হানে।
পাকিস্তানের প্রধান ভূতত্ত্ববিদ মুহাম্মদ রিয়াজ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ভূমকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর। প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে প্রধান একটি সড়কে বড় ধরনের ফাটল দেখা গেছে। কয়েকটি বাড়িও আংশিক ভেঙে পড়েছে। কিছু কিছু বাড়ির অংশবিশেষ মাটির নিচে তলিয়ে গেছে।

পাকিস্তান ট্যুডে বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির পাঞ্জাব প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের ১২ কিলোমিটার দূরে অবস্থিত ঝেলুমে।
ডন জানিয়েছে, ইসলামাবাদ ছাড়াও পেশোয়ার, রাওয়ালপিন্ডি ও লাহোরেও ভূকম্পন অনুভূত হয়েছে। এ সময় আতঙ্কিত লোকজন ঘরবাড়ি, অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেকে দৌড়াতে গিয়ে গর্তে পড়ে। কেউ কেউ আবার ভেঙে পড়া ভবনের নিচে চাপা পড়ে। নিহতের সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫০, আহত ১৭৯
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে ৫০ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed