জৈন্তাপুরে ধর্ষণ মামলায় ইউপি সদস্য শ্রীঘরে
জৈন্তাপুর সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বেড়া কেটে ঘরে প্রবেশ করে ধর্ষন চেষ্টার মামলায় এক ইউপি সদস্য কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাত ১২টায় উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামের খোকন মিয়ার বসত ঘরের বেড়ার টিন কেটে ঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা করেন ২নং জৈন্তাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য একই গ্রামের মৃত জহির আলীর ছেলে আলী মিয়া (৫০)। এ ঘটনায় খোকন মিয়ার স্ত্রী মিনারা বেগম হাসু (২৫) বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসাবে রেকর্ড করে। মামলা নং-১৯।
এদিকে মামলা রেকর্ডের পর মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার আসামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য আলী মিয়াকে আটক করে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আলী মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকাল ৩টায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed