Main Menu

মনির-তপন-জুয়েল হত্যার পুনঃতদন্ত ও বিচার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াত-শিবিরের হামলায় খুন হওয়া প্রগতিশীল ছাত্রনেতা মুনির-তপন-জুয়েল হত্যার পুনঃতদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশ জাসদ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মুনির-তপন-জুয়েলের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সমাবেশে এই দাবি জানান বক্তারা।

স্মরণ সমাবেশে বাংলাদেশ জাসদের জেলা সভাপতি এডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ জাসদ মহানগর সহসভাপতি ফেরদৌস আরবী, জেলা সহসভাপতি লালমোহন দেব, মহানগর সাধারন সম্পাদক নাজাত কবির, জেলা সাধারন সম্পাদক এড.সাইফুল আলম, মহানগর সাংগঠনিক এড.এ.কে.এম শিহাব, সহ সসম্পাদক আব্দুল বাছির বাদল, ওয়ার্কস পার্টি জেলা সদস্য ইন্দ্রানী সেন, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, নাগরিক মৈত্রী সভাপতি সমর বিজয় সী শেখর, জাসদ জেলা ও মহানগর নেতৃবৃন্দ দের মধ্যে আর বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম কিবরিয়া, দেলোয়ার হোসেন, মোস্তফা উদ্দিন মান্না, জহির রায়হান, শৈলেন তালুকদার, তাজ উদ্দিন, বাবুল মিয়া, মোস্তাফিজুর রহমান টিপু, আব্দুল মান্নান স্বাধীন, বুলবুল আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে জাকির আহমদ বলেন, ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও জাসদ ছাত্রলীগের তিন তুখোড় কর্মী মুনির ই কিবরিয়া, তপন জ্যোতি দেব এবং এনামুল হক জুয়েলকে মধ্যযুগীয় কায়দায় হত্যা করে জামায়াত-শিবিরের ক্যাডাররা। ওই তিন হত্যাকান্ডের মধ্য দিয়ে শহর সিলেটে আধিপত্য বিস্তার করে খুনের রাজনীতি শুরু করে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র।

তিনি বলেন, এই সময় প্রতিকুল পরিস্থিতির কারনে সুষ্ট বিচার পাওয়া যায়নি তাই মনির-তপন-জুয়েল হত্যার পুনঃতদন্ত ও বিচার দাবি সময়ের দাবি।

সমাবেশে বক্তারা শহীদ মনির-তপন-জুয়েলের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।

Share





Related News

Comments are Closed