পরিবেশ সংবাদিক ফোরাম শ্রীমঙ্গল’র কমিটি গঠন
শ্রীমঙ্গল সংবাদদাতা: বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) শ্রীমঙ্গল শাখার কমিটি গঠিত হয়েছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ মহসিন পারভেজ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক নাইম।
সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনকে (ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট, বাংলানিউজ) সভাপতি এবং সৈয়দ ছায়েদ আহমদ-কে (মৌলভীবাজার জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশ) সাধারণ সম্পাদক ঘোষণা করে তেরো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম (মৌলভীবাজার জেলা প্রতিনিধি ঢাকা ট্রিবিউন-বাংলা ট্রিবিউন), সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জসিম (শ্রীমঙ্গল প্রতিনিধি দৈনিক ইনকিলাব), কোষাধ্যক্ষ এম মুসলিম চৌধুরী (শ্রীমঙ্গল প্রতিনিধি দৈনিক দিনের শেষে)।
নির্বাহী সদস্যরা হলেন- বিশ্বজ্যোতি চৌধুরী (শ্রীমঙ্গল প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠ), ইসমাইল মাহমুদ (প্রধান সম্পাদক সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা), এম ইদ্রিস আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি দৈনিক মানবজমিন), স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল প্রতিনিধি মোহনা টিভি এবং বাংলাদেশের খবর), দীপংকর ভট্টাচার্য লিটন (শ্রীমঙ্গল প্রতিনিধি বাংলাদেশ প্রতিনিধি), অনুজ কান্তি দাস (শ্রীমঙ্গল প্রতিনিধি দৈনিক ইত্তেফাক), সুমন মিয়া (শ্রীমঙ্গল প্রতিনিধি আমাদের নতুন সময়) এবং ফারুক মিয়া (শ্রীমঙ্গল প্রতিনিধি দৈনিক মানবকণ্ঠ)।
সভায় পরিবেশ ও জীববৈচিত্র বিষয়ক নানা সচেতনতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে পরিবেশ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠনটি পরিবেশ বিষয়ক বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed