বারহাট্টায় অবৈধভাবে বিদ্যালয়ের গাছ কর্তন
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: নিয়ম না মেনে অবৈধভাবে বারহাট্টা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটেছে ম্যানেজিং কমিটির সভাপতি।
বনবিভাগের ছাড়পত্রের পাশাপাশি দরপত্র আহ্বান ছাড়াই ১টি বড় রেন্ট্রি গাছ কর্তন করা হয়েছে। যার মূল্য প্রায় অর্ধ লক্ষ টাকা।
এ ঘটনায় গত রবিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কুসুমা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গত রবিবার বহু দিনের পুরাতন ১টি রেন্ট্রি গাছ কাটা হয়েছে। পরে গাছের কাঁটা অংশ নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের বাধার মুখে ব্যর্থ হয়েছে কর্তনকারীরা। বর্তমানে কাটা গাছের অংশ বিদ্যালয় মাঠের ভেতর রেখে জনগণ নজরদারি করছে।
প্রতিষ্ঠানের সৌন্দর্য ও পরিবেশের ক্ষতি করে গাছ কর্তন করায় এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বারহাট্টা ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন জানান, গাছটি কর্তন করার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হওয়ায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে গাছের কাঁটা অংশ জব্দ করেছি।
রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অভিযুক্ত রতন মিয়াকে এলাকায় পাওয়া না যাওয়ায় মুঠোফোনে কথা বললে তিনি এর কোনো সঠিক উত্তর দিতে পারেননি।
গাছ কর্তনের বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রাসেল বলেন, গাছটি বিদ্যালয়ের সীমানায় পড়েছে কিনা তা সার্ভেয়ার দিয়ে মাপজোঁক করে বের করে নির্ধারণ করতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কর্তনের বিষয়ে ১টি অভিযোগ পেয়েছি তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed