Main Menu

বিশ্বনাথে যুবদল নেতা জামাল গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে যুবদল নেতা জামাল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দেওকলস ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও উপজেলার মান্দারুকা গ্রামের মনোহর আলীর ছেলে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে বিশ্বনাথে পুলিশের দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

যুবদল নেতা জামাল আহমদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই শফিকুল ইসলাম।

প্রসঙ্গত, গত বছরের ২ সেপ্টেম্বর রাতে উপজেলা সদরের ৪টি পৃথক স্থানে একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরদিন ৩ সেপ্টেম্বর রাতে বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু বাদি হয়ে ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed