প্রগতি উচ্চ বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনাস্থ প্রগতি উচ্চ বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা উপজেলা একাডেমিক সুপারভাইজার রিমা দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় রিমা দাশ বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিড ডে মিল চালুর উদ্যোগে নিয়েছে। এ কার্যক্রম শিক্ষার্থীদের আরো বেশি করে লেখাপড়ায় মনোযোগী হতে সাহায্য করবে। তিনি বলেন, বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীদের হাতে পৌছে যাচ্ছে নতুন বই। এবার চালু চলো মিড ডে মিল। সরকারের এসকল কার্যক্রম শিক্ষার্থীদের স্কুলমুখী করবে। ঝরে পড়া কমে যাবে।
প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহ আলম এবং ম্যানেজিং কমিটির সদস্য তজমুল আলী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ।
সহকারী শিক্ষক ভানু চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, মৃদুল বরণ আচার্য, আব্দুল খালিক, জুবায়ের আহমদ, পৃথি কুমার ঘোষ, সেলিনা জাহান, ফুরকান উদ্দিন, অকিল দাশ, ফয়সল আহমদ, জীবন কৃষ্ণ সরকার ও সুপ্তা রানী ঘোষ।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed