ওসমানীতে অজ্ঞাত ব্যক্তির লাশ, সন্ধান চায় পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে অজ্ঞাত এক পুরুষের মরদেহ। এই মরদেহের পরিচয় সনাক্ত করতে স্বজনদের খোঁজ করছে পুলিশ।
সিলেট কোতোয়ালী থানার এস আই শেখ মো. মিজানুর রহমান জানান, গত ২২ সেপ্টেম্বর অজ্ঞাত ঐ ব্যক্তি (৬০) নগরীর ধোপাদিঘীরপারে ওসমানী শিশু পার্কের সামনে রিক্সা থেকে পড়ে যান। পরে ইমন নামের এক ব্যক্তি তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করান। ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঐ ষাটোর্ধ ব্যক্তি। ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ ঐ বৃদ্ধের মৃতদেহ ওসমানীতে পড়ে আছে জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় বার্তা পাঠায়। কিন্তু মরদেহের পরিচয় সনাক্ত করতে না পারায় মৃত ব্যক্তির লাশ হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় পুলিশ ওই মরদেহের স্বজনদের সন্ধান করছে।
বর্তমানে মরদেহটি ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে উল্লেখ করে কোতয়ালী থানার এস আই শেখ মো. মিজানুর রহমান অজ্ঞাত মৃত লোকটির পরিচয় জানতে সবার সহযোগিতা চেয়েছেন।
কেউ তার পরিচয় জেনে থাকলে এস আই. শেখ মো. মিজানুর রহমান, সিলেট কোতয়ালী মডেল থানায় (০১৭৩৭১৭৭৪৭৩, ০১৮৬৮৪৭৫৫৮৭) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed