Main Menu

বিশ্বনাথে পুরানগাঁও গ্রামের রাস্তার বেহাল দশা!

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের গাছতলা মোড় থেকে পুরানগাও, বিশঘর গ্রামের প্রায় দেড় কিলোমিটার সড়কটি এ অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা। দীর্ঘ দেড় যোগ ধরে দেড় কিলোমিটার সড়কটি সংস্কার না করায় পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে সড়কটি পূনরায় সংস্কারের দাবি উঠলেও রাস্তাটির সংস্কারের কোন আগ্রহ দেখাননি কেউ।

ফলে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। অবিলম্বে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার ও পুরানগাওঁ থেকে পূর্ব হয়ে মিরেরচর পর্যন্ত আরো প্রায় দেড় কিলোমিটার কাচা রাস্তা পূর্ণ নির্মানের দাবি স্থানীয় এলাকাবাসীর। দীর্ঘ এ রাস্তাগুলো বর্ষায় হাঁটু কাদা, আর খরায় ধুলোর রাজ্যের সৃষ্টি হয়। চলতি বর্ষা মৌসুমে স্কুলগামী ও কলেজগামী শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী চরম দুর্ভোগের মধ্যদিয়ে এই রাস্তায় যাতায়াত করছে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, ২০০১ সালে গাছতলা মোড় থেকে পুরানগাওঁ খালপার পর্যন্ত ১ কিলোমিটার পাকা করণ করা হয়। এরপর থেকে পুরো এলাকায় কাচা রাস্তা শুরু। পাকা সড়ক থেকে শুরু হয়ে সদরের মিরেরচর পর্যন্ত পূর্বের রাস্তাটিরও অবস্থা কাদা আর গর্তে বেহাল দশা। ঐ রাস্তায় বর্ষার পানিতে হাঁটু সমান কাদা হয়। কাদার মধ্যে চলতে গিয়ে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ নাস্তানুবুদ হচ্ছেন এলাকাবাসী।

উপজেলা সদরের সঙ্গে অন্যতম মাধ্যম এই প্রধান দু’মুখই রাস্তা। প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করছে ওই সড়ক ও রাস্তা দিয়ে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার স্থানীয় কোমলমতি শিক্ষার্থীরা। শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াতে কষ্ট হয় এই রাস্তা দিয়ে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা অসুস্থ হলে উপজেলা সদরের হাসপাতালে গাড়ী নিয়ে ঐ রাস্তা দিয়ে যেতেও বিপাকে পড়তে হয়! নিয়মিত ঐ সড়ক বা রাস্তা দিয়ে যাতায়াত করতেও স্থানীয়দের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।

স্থানীয় পুরানগাঁও গ্রামের মুরব্বি জয়নাল আবেদিন কুদ্দুছ সাংবাদিকদের বলেন, ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দেয় রাস্তা করে দিবো।নির্বাচন পরে আর খবর থাকে না। এলাকাবাসীর পক্ষে কয়েকবার সাবেক সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়ার কাছে মৌখিক ভাবে সড়কটি সংস্কারের জন্য আবেদন করা হলে, তিনি আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তাটি সংস্কার অতি জরুরি। রাস্তাটি সংস্কার হলে স্থানীয় এলাকার মানুষজন দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

Manual3 Ad Code

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ (মেম্বার) বলেন, জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করা অতি জরুরী, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পরই উদ্যোগ গ্রহন করি সড়কটি সংস্কারের। তিনি আশাপ্রকাশ করে বলেন, শীঘ্রই এ রাস্তা টেন্ডার প্রক্রিয়ায় এসে সড়কটির সংস্কার কাজ শুরু হবে।

Manual2 Ad Code

জানতে চাইলে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেন স্থানীয় কয়েকটি রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরি আগামি কিছুদিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় নেওয়া হবে বলে তিনি জানান।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code