Main Menu

সাংবাদিক ইমরানের পিতার দাফন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের দফতর সম্পাদক, দৈনিক মানবকন্ঠের সিলেট প্রতিনিধি ও দৈনিক শুভ প্রতিদিনের মফস্বল সম্পাদক ইমরান আহমদের পিতা মো. মজনু মিয়ার (৭৯) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাদ যোহর টিলাগড়ের মিরাপাড়া জামে মসজিদে জানাযা অনুষ্টিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মাওলানা সুলতান আহমদ। জানাযা শেষে বাগিচা বাড়ি পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

জানাযার নামাজে অংশ নেন দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল মুকিত, ক্লাবের বর্তমান সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্ন, ক্লাব সদস্য ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসীন, শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সামির মাহমুদ, আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক শ্যামল সিলেট‘র স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী, শুভ প্রতিদিনের জামিল আহমদ, মাছুম আহমদ, স্টাফ ফটোগ্রাফার শহিদুল ইসলাম সবুজ প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ জানাযার নামাজে অংশ নেন।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক;
সিলেট জেলা প্রেসক্লাবের দফতর সম্পাদক, দৈনিক মানবকন্ঠের সিলেট প্রতিনিধি ও দৈনিক শুভ প্রতিদিনের মফস্বল সম্পাদক ইমরান আহমদের পিতা মো.মজনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

ক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Share





Related News

Comments are Closed