সাংবাদিক ইমরানের পিতার ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের দফতর সম্পাদক, দৈনিক মানবকন্ঠের সিলেট প্রতিনিধি ও দৈনিক শুভ প্রতিদিনের মফস্বল সম্পাদক ইমরান আহমদের পিতা মো. মজনু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে নগরীর টিলাগড়ের মিরাপাড়া বাগিচাবাড়িতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন এবং মৃত্যুর প্রায় দুই বছর আগে স্মৃতি ও দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েন। মৃত্যুকালে ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক ইমরান আহমদ তার পিতার মৃত্যর বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বাদ যোহর মিরাপাড়া জামে মসজিদে তাঁর মহুরম পিতার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে বাগিচা বাড়িস্থ পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
সাংবাদিক ইমরান তার মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed