Main Menu

ভোলাগঞ্জে ৩ মোটরসাইকেল আরোহী আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাগঞ্জ সড়কের ইসলামপুর এলাকার ধলাই পেট্রোল পাম্পের সামনে তিনজন আরোহী নিয়ে চলা একটি মোটরসাইকেল ট্রাকের বাম্পারের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেরের তিন আরোহী আহত হন। তারা হলেন তেলিখাল গ্রামের মোমেন, আবুল লাইছ ও মুজ্জামেল। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed