জকিগঞ্জে বিএনপির ৫ নেতাকর্মী আটক
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করতে লিফলেট বিতরণকালে জকিগঞ্জে বিএনপি ও যুবদলের সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের ৩ কর্মীকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বরের সিলেটে বিভাগীয় সমাবেশ সফল করতে নেতাকর্মী নিয়ে রোববার বিকেলে পৌর শহরে লিফলেট বিতরণ করতে বের হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদসহ কয়েকজন নেতা।
খবর পেয়ে সন্ধ্যা ৬ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম শহরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদসহ ছাত্রদলের ৩ কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে, পুলিশ আটকৃতদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ নিন্দা জানিয়ে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বরের সিলেটে বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণকালে কোনো কারণ ছাড়াই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ছাত্রদল কর্মী জাকির আহমদ, তারেক ও রাশেদ আহমদকে আটক করেছে। তিনি আটকৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে আটকের সত্যতা স্বীকার করে জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় যাচাই বাছাই করে কারো বিরুদ্ধে আগের মামলা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর আগের মামলা না থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed