Main Menu

ছাতকে যুবলীগ নেতার লাশ উদ্ধার, আটক ১

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে নিখোঁজ হওয়ার ২২ ঘন্টা পর আনোয়ার হোসেন (৩৬) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে কাঁচুর ব্রিজের নীচে পানি থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরী দল। আনোয়ার হোসেন উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আরশ আলীর পুত্র ও ছাতক উপজেলা যুবলীগের সদস্য।

এ ঘটনায় একই গ্রামের মৃত আব্দুল আছিরের ছেলে শাহাব উদ্দিন (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আনোয়ার হোসেন আশাকাচর পয়েন্ট থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে অপর একটি মোটরসাইকেল তাকে অভারটেক করে। আশাকাচর-চানপুর সড়কের হাছন নগর কাঁচুর ব্রিজ এলাকায় পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা তাকে মারপিট করে আহত অবস্থায় ধাক্কা দিয়ে ব্রিজের নিচে পানিতে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। রাতে আনোয়ার হোসেন বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি।

রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। দুপুরে সিলেট থেকে একদল ডুবুরী ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর পানিতে ডুবন্ত অবস্থায় আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

এ সময় সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed