মধুর ক্যান্টিনে ছাত্রদলের সভাপতি-সম্পাদক
বৈশাখী নিউজ ডেস্ক : নেতকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থান করছেন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনে প্রবেশ করেন সংগঠনের কাউন্সিলরদের সরাসরি ভোটে সদ্য নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এ সময় সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাঁদেরকে অভিনন্দন জানান। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে মধুর ক্যান্টিনসহ আশপাশের এলাকা।
এদিকে, নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে ক্যাম্পাসে পেয়ে উদ্দীপনা বিরাজ করছে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘদিন ধরে ক্যাম্পাস ছাড়া ছিলেন সংগঠনের সবশেষ কমিটির নেতৃবৃন্দ। ডাকসু নির্বাচনের সময় কেবল কয়েকবার ক্যাম্পাসে আসেন তাঁরা।
এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএনপির মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক।
নানা আলোচনার পর গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল। এতে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন শ্যামল।
কাউন্সিলররা সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। স্কাইপিতে পুরো আয়োজন তত্ত্বাবধান করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৫৩৩ ভোটের মধ্যে ভোট পড়ে ৪৮১টি। এর মধ্যে ১৮৬ ভোট পেয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন খোকন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পান ১৭৮। অন্যদিকে, ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শ্যামল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পান ৭৮ ভোট।
নবনির্বাচিত সভাপতি খোকনের বাড়ি বগুড়া জেলায়। আর সাধারণ সম্পাদক শ্যামলের বাড়ি নরসিংদীতে। তাঁরা দুজনই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed