Main Menu

জামিন পেলেন সাংবাদিক মঈনুল হক বুলবুল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারি টেলিভিশন এনটিভি’র সিলেট ব্যুরো প্রধান ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল জামিন পেয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবু উবায়দা তার জামিন মঞ্জুর করেন।

Manual4 Ad Code

আদালত চত্বর থেকে আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে শুক্রবার সকালে কানাইঘাট থানা থেকে সিলেট আদালতে নিয়ে আসা হয় বুলবুলকে। তবে ছুটির দিন থাকায় আদালতে ছিলেন না কোনো বিচারক। পরে বিকেলে বিশেষ ব্যবস্থায় আদালতের কার্যক্রম শুরু হয়। এসময় শুনানি শেষে বুলবুলকে জামিন প্রদান করা হয়।

Manual8 Ad Code

বুলবুলকে সিলেট আনার খবর পেয়ে সকাল থেকেই সংবাদকর্মীরা আদালত চত্বরে ভিড় করেন। বিকেলে শুনানিকালেও বিপুলসংখ্যক সাংবাদিক আদালত চত্বরে হাজির ছিলেন।

Manual2 Ad Code

এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নগরীর মিরবক্সটুলাস্থ উইমেন্স হাসপাতাল থেকে সাদা পোষাকে একদল পুলিশ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিশন, সিলেটের সাবেক সভাপতি ও এনটিভির সিলেট ব্যুরো প্রধান মইনুল হক বুলবুলকে তুলে নিয়ে যায়। এর ঘন্টাখানেক পর বুলবুলকে গ্রেপ্তারের কথা স্বীকার করে কানাইঘাট থানা পুলিশ। রায়হান আহমদ নামে এক ব্যক্তির দায়ের করা প্রতারণা মামলায় বুলবুলকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code