Main Menu

হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর হামলা

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছেই গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ওয়াশিংটন ডিসির রাস্তায় গোলাগুলি হয়েছে। ওই এলাকা হোয়াইট হাউস থেকে বেশি দূরে নয়। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও পরিস্কার নয়।

Manual3 Ad Code

গোলাগুলির ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একই সঙ্গে ক্যামেরার ফুটেজ খুঁজে দেখা হচ্ছে। গোলাগুলিতে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় হতাহতদের সবাই প্রাপ্তবয়স্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে মাত্র দুই মাইল দূরে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code