জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্কর বাক্কইকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মইয়াখালী রাস্তার পইলের ব্রীজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাক্কই মৌলভীবাজার জেলার বড়লেখা থানার কুমারশাইল গ্রামের আব্দুল মুমিনের পুত্র।
জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘হত্যা মামলায় যাবজ্জীবন সাজার আসামি বাক্কইর বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র মামলাও রয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More



Comments are Closed