Main Menu

গাজীপু‌রে ৩০ টন প‌লি‌থিন জব্দ

Manual4 Ad Code

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপু‌রের টঙ্গী বাজার এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে প্রায় ৩০ টন নি‌ষিদ্ধ ঘো‌ষিত প‌লি‌থিন শ‌পিং ব্যাগ জব্দ ক‌রে‌ছে প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের ভ্রাম্যমান আদালত।

বৃহস্প‌তিবার (১৯ সে‌প্টেম্বর) সকাল থে‌কে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদাল‌তের নেতৃত্ব দেন প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট কাজী তামজীদ আহ‌মেদ ও মো. মাকছুদুল ইসলাম।

Manual2 Ad Code

গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, টঙ্গী বাজার এলাকায় নি‌ষিদ্ধ ঘো‌ষিত প‌লি‌থিন শ‌পিং ব্যাগ বি‌রোধী অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় টঙ্গী বাজারে প‌লি‌থিন ভ‌র্তি এক‌টি পিকআপ জব্দ এবং ৫‌টি গুদাম থে‌কে প্রায় ৩০টন প‌লি‌থিন জব্দ করা হয়। জব্দকৃত প‌লি‌থি‌নের বাজার মূল্য আনুমা‌নিক ৬০ লাখ টাকা। এ সময় ৪ জন‌কে আটক ক‌রে ১২ লাখ ৫০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে ৩ মা‌সের কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। আটককৃতরা হ‌লো- জু‌য়েল রানা (২২), জা‌কির হো‌সেন (২৫), ক‌বির উ‌দ্দিন (৩০) ও স‌ফিনা বেগম (৪৮)।

অ‌ভিযানকা‌লে উপ‌স্থিত ছি‌লেন, গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী প‌রিচালক মো. আশরাফ উ‌দ্দিন, প‌রিদর্শক আসাদুল কিব‌রিয়া (সদর দপ্তর), শেখ মোজাহীদ, আব্দুল রাজ্জাক, দিলরুবা আক্তার। এছাড়া র্যাব ও জিএম‌পি পু‌লিশ অ‌ভিযা‌নে সহ‌যোগীতা ক‌রেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code