সিকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থিদের স্মারকলিপি
সিকৃবি সংবাদদাতা: ক্লাস বর্জন করে চার দফা দাবিতে আন্দোলনের নবম দিনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার বরাবর স্মারক লিপি প্রদান করেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় উপাচার্যের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য বরাবর তাদের দাবিসমূহ তোলে ধরেন এবং স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বিসিএস এ টেকনিক্যাল ক্যাডার ও কৃষি প্রকৌশলীদের জন্য স্বতন্ত্র উইং চালু সহ চার দফা দাবি জানান। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) কৃষি প্রকৌশলীদের নিজস্ব পদ নিরুপণ এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) এর অধীনে কৃষি বিষয়ে সরকারী স্কুল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষির পাশাপাশি কৃষি প্রকৌশলীদেরও সুযোগ প্রদানেরও জোর দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ভারপ্রান্ত ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, মো. সাইফুর রহমান, আকাশ ভূইয়া ও শিহাব উদ্দিন।
উল্লেখ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর একই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ১১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সিকৃবি শিক্ষার্থীরা।
Related News
শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালং (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু)Read More
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতকRead More



Comments are Closed