প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাংবাদিক নবেল ও মকসুদ
বৈশাখী নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম নবেল ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারা। তাদের সাথে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবিরও একই ফ্লাইটে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন।
প্রসঙ্গত, শাহ্ দিদার আলম চৌধুরী নবেল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক, সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক। আর মকসুদ আহমদ মকসুদ দীর্ঘদিন থেকে সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার প্রাক্কালে সহকর্মী, শুভাকাক্ষী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন তারা।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed