দিরাইয়ে ৫ লোকশিল্পীকে মরণোত্তর সম্মাননা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ের ৫ প্রয়াত লোকশিল্পীকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে ভাটি বাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ নামের স্থানীয় একটি উন্নয়ন সংগঠণ। এ উপলক্ষে নবগঠিত কমিটির জমকালো অভিষেক, গুণিজন সম্মাননা এবং ফকির গুরু রুকন উদ্দিন লোক উৎসবের আয়োজন করা হয়।
১৪ সেপ্টেম্বর শনিবার রাত ৮টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে ‘ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ’র উদ্যোগে এসকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ফকির গুরু এস এম রোকন উদ্দিন রোকন।
সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি আবদাল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান লিকসন এবং সোয়েব চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেম চৌধুরী। এসময় দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক ও অফিসার ইনচার্জ নজরুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ডক্টরস এসোসিয়েশন সভাপতি ডাঃ মোঃ নাছিম, বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এনাম ভূইয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি মোঃ কামরুজ্জামান, সিলেট ফকির মেলা সভাপতি উস্তার মিয়া, সদস্য ভি পি শফিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আফজাল, মোঃ বিল্লাল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সিজিল মিয়া প্রমুখ।
আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন), বাউল সম্রাট শাহ আব্দুল করিম, ওস্তাদ রামকানাই দাস, বাউল শফিকুন নূর ও বাউল রুহী ঠাকুরকে মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রয়াত গীতিকারদের পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুত্র গীতিকার শাহ নূরজালাল বাবুল ও বাউল কামাল পাশা স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক আল-হেলাল।
সবশেষে অনুষ্ঠিত লোক উৎসবে সিলেট, সুনামগঞ্জ ও স্থানীয় খ্যাতনামা শিল্পীবৃন্দ রাতব্যাপী গান পরিবেশন করেন।
Related News
সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, নারী-শিশুসহ আহত ১৩
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কেরRead More
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ীRead More



Comments are Closed