কেমুসাস’র ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ডেস্ক : নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় আগ্রহী করার মাধ্যমে একটি সমৃদ্ধ-কল্যাণময় সমাজ গঠনের প্রত্যয় নিয়ে দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য সংসদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। সাহিত্য সংসদের সাবেক সভাপতি ও ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপ-কমিটির আহবায়ক হারুনুজ্জামান চৌধুরী র্যালির উদ্বোধন করেন। উদযাপন উপ-কমিটির সদস্যসচিব সেলিম আউয়ালের উপস্থাপনায় র্যালিপূর্ব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে হারুনুজ্জামান চৌধুরী বলেন, আমাদের পূর্বসূরিরা আলোকিত সমাজ গঠনের লক্ষে যে প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন, আজ তা মহীরুহ আকার ধারন করেছে। এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব একই সাথে সংসদের প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে একাত্ম হয়ে আমাদেরকে কাজ করতে হবে।
স্বাগত বক্তব্যে দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেন, আমাদের নতুন প্রজন্মকে বইপাঠে আগ্রহী করে তুলতে হবে, না হয় ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে আমরা তাদেরকে হারিয়ে ফেলবো।
র্যালিপূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে অংশ নেন সাহিত্য সংসদের সহসভাপতি কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), মুহম্মদ বশিরুদ্দিন, কেমুসাস ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, এডভোকেট আবদুল মুকিত অপি, সিকৃবি’র রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, শাবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, জাহেদুর রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, নজরুল একাডেমির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, কেমুসাস’র সাবেক সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, ক্রীড়ালেখক বদরুদ্দোজা বদর প্রমুখ।
র্যালি শেষে কেমুসাস’র সাহিত্য আসর কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন গবেষক আবদুল হামিদ মানিক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি স্মারক বের করা হয়।
Related News
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩Read More
ছাতকে মুক্তাক্ষরের আবৃত্তি সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠিত
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: “আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে” আষাঢ় -শ্রাবণ’কে ঘিরেRead More



Comments are Closed