Main Menu

‘ডেঙ্গু বিস্তারের কারণ ও করণীয়’ শীর্ষক সেমিনার

Manual2 Ad Code

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদালয়ে (ইবি) ‘ডেঙ্গু বিস্তারের কারণ ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সেমিনারে বিভাগের প্রভাষক ড. রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের কোষাধ্যক্ষ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজী বিভাগের প্রফেসর ড. মো: আনোয়ার খসরু পারভেজ।

এসময় বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের ডীন প্রফেসর ড. মমতাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সেমিনারের প্রধান আলোচক তার আলোচনায় ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশার বিভিন্ন প্রজাতি, ডেঙ্গু বিস্তারের কারণ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেন।

Manual8 Ad Code

এসময় ড. রাশীদ আসকারী বলেন, “মশা মাছি মানবজাতির ক্ষুদ্রতম শত্রু। জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে যার ফলে ডেঙ্গুর ভয়াবহতা প্রকট আকার ধারণ করেছে । ছাত্রছাত্রীদের এডিস মশার জীবন চক্র সম্বন্ধে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন বৃক্ষরোপন করে পরিবেশকে শীতল করা, টেকসই কার্যক্রম, গণসচেতনতা বৃদ্ধি এবং গবেষণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।”

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code