মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীতে এক নারী তিন বছরের মেয়েসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার অভিযোগ করেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নীলফামারীর দারোয়ানি রেলস্টেশনের কাছে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের নিচে পড়ে তারা নিহত হন।
নিহতরা হলেন- সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ধনিপাড়া গ্রামের তারেক রহমানের স্ত্রী টুলটুলি বেগম (২৩) ও মেয়ে বিষ্টি (৩)।
টুলটুলির ভাই বেলাল হোসেন অভিযোগ করেন, তার স্বামী তারেক কোনো কাজ করে না। নেশাগ্রস্ত হয়ে আমার বোনকে সময়-অসময় নির্যাতন করত। এই নির্যাতন সহ্য করতে না পেরে টুলটুলি তার তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে।
পুলিশও এ ঘটনাকে আত্মহত্যা বলে জানিয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার এসআই ফিরোজুল ইসলাম জানান, টুলটুলি তার মেয়েকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Related News
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual6 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual4 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More



Comments are Closed