সিলেটে পুলিশের অভিযানে ১০ জুয়ারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরের জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা এবং মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে নগরীর দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৌদুত (২৬), দুলাল মিয়া (৩০), নিজাম উদ্দিন (৩৫), মাসুক মিয়া (৩৮), জৈন উদ্দিন (২৮), মকরম আলী (৪৫), আব্দুস ছালাম (৪২), কয়েছ আহমদ (২৬), মো. কামাল (৫০), হারিছ আলী (৬২)।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জালালাবাদ থানায় প্রকাশ্য জুয়া আইনের মামলাও হয়েছে বলে জানান তিনি।
Related News
সিলেটে পানির দাবিতে নগর ভবনে ভাঙচুরের অভিযোগ, আটক ৬
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনেRead More
সিলেটে অ্যাপোলো ডায়াগনস্টিক ও গ্রামীণ হাসপাতালকে জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সিলেটে বিভিন্নRead More



Comments are Closed