ভারতে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশের গোদাবরী নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাজ্যের একটি জনপ্রিয় পর্যটন স্পটের উদ্দেশ্যে ৬০ জন আরোহী নিয়ে নৌকাটি রওনা হয়েছিল
বিবিসি জানিয়েছে, পথে বড় একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।
এরপর থেকে ২৭ জন আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে রাজ্যের কর্মকর্তারা বিবিসি তেলেগুকে নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং তারা নিখোঁজদের খোঁজে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
নৌকার আরোহীদের মধ্যে মাধবীলতা নামের এক নারী রক্ষা পেয়েছেন, কিন্তু তার স্বামী ও সন্তান মারা গেছেন। তিনি বলেন, আমি আমার স্বামী ও সন্তান উভয়কে হারিয়েছি। সন্তান ছাড়া আমি কীভাবে বাঁচবো।
কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাডুবির ঘটনাটি ‘প্রত্যন্ত বন এলাকায়’ ঘটেছে এবং সেখানে ভালো যোগাযোগ ব্যবস্থা নেই।
পর্যটকবাহী নৌকাটি কোনো বৈধ অনুমতিপত্র ছাড়াই যাত্রী পরিবহন করছিল বলে অন্ধ্রের পর্যটনমন্ত্রী জানিয়েছেন। ঘটনার পরপরই ওই এলাকায় সব ধরনের নৌকা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।
Related News
ফ্রান্সজুড়ে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ১২০০
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে চলমান বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়েRead More
ভারতে ট্রাকচাপায় মন্দিরের ১২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো শস্যবোঝাই ট্রাকের চাপায় ১২Read More



Comments are Closed