সিলেটে র্যাবের অভিযানে ১৭ জুয়াড়ি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমা ও সোববাহীঘাট এলাকা থেকে ১৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় সুবাহানীঘাট কাচাঁবাজারস্থ তোরান মিয়ার বিল্ডিং ঘরে জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
আর রাত ১১ টা ৫০ মিনিটে সিলেট রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কার্যালয় সিলেট শাখা ভবনের পূর্ব পাশের একটি টং দোকান থেকে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, হবিগঞ্জের বানিয়াচং গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রিপন মিয়া (৩৩), কিশোরগঞ্জের বাজিতপুর থানার শাহপুর গ্রামের মো. রমজানের ছেলে মো. আকরাম হোসেন (২৭), নগরীর কুলিয়াটুলা এলাকার মৃত গেদু মিয়ার ছেলে বুরহান উদ্দিন (৪৩), নগরীর নিলীমা এলাকার ইউনুছ আলীর মো. ওয়াসীম মিয়া (২৬)।
মুন্সিগঞ্জের লৌহজং থানার মুতসামান্দা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. জামাল হোসেন (৪০), নগরীর চালিবন্দর এলাকার বিকুল চক্রবর্তীর ছেলে সুব্রত চক্রবর্তী (১৯), সুনামগঞ্জের সদর থানার জীবদারা গ্রামের মো. ফরিদের ছেলে মো. মাহবুুবুল রহমান (২৬), নগরীর মিরার বাজারের মৃত তাহের আলীর ছেলে মো. খুরশেদ আলী (৩৮)।
দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মৃত খুদরত মিয়ার ছেলে মিন্টু মিয়া (৪০), দক্ষিণ সুরমার কাশবন এলাকার মৃত ছবর আলীর ছেলে সোহেল মিয়া (২৯), বিশ্বনাথের আগুন শাসন গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে জুনাব আলী (৩৫), দক্ষিণ সুরমার দক্ষিণ খোজার খলা এলাকার মৃত জমির আলীর ছেলে আলমগীর হোসেন (৩০), কুমিল্লার সদর রাজামারা গ্রামের মমিন হোসেনের ছেলে রুবেল আলম (৩০)।

চাঁদপুরের রুপসা বাজারের মৃত আনজু মিয়ার ছেলে সাইফুল ইসলাম রঙ্গিলা (৩৬), লক্ষীপুর রায়পুরের চরবংশী গ্রামের নওয়াব আলীর ছেলে কামাল হোসেন (২৯), ওসমানীনগরের সৈয়দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে হুমায়ুন আহমেদ (২৭) এবং জগন্নাথপুরের টবাছপুর গ্রামের মো. আব্দুল কালামের ছেলে মো. মতিউর হোসেন (২১)।
পরে গ্রেপ্তারকৃত আসামীদেরকে এসএমপির কোতোয়ালী থানা ও দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Related News
সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধRead More
শাহজালাল মাজারের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধেরRead More



Comments are Closed